Saturday, March 5, 2011

দাড়ি-পাগল প্রেমিক ছাগল


উৎসর্গঃ নতুন মুখের সপ্তর্ষি মন্ডলকে (বুড়োদা), তার নিরন্তর অফলপ্রসূ চেষ্টার সম্মানার্থে -  :P :D



এক যে ছিল রামছাগল
       বঙ্গদেশে বাস ,
আঁতলামো আর আলসেমিতে
       একশো দিনে মাস ।

বয়স তার ভালই হল
       তাই ধরেছে ভিমরতি
সারাদিন শুধু ওই চিন্তা
       কাজে-কম্মে নেই মতি।

এতদিন তবু খুশি ছিল
       chat sms পেলে,
চুলকুনিটা বেড়েছে এখন
       ভরা গ্রীষ্মকালে ।

দারুণ রকম fight মেরে
       love-starved সেই ছাগল
মেয়ে দেখলেই প্রেম উথলে
       কবিতায় হয় পাগল ।

কবি হয়েও ভাবের খরা
       প্রেমিকার নেই খবর
রমণীমোহন হতেই হবে
       পণ নিয়েছে জবর ।

নানা কিশিম ফন্দি করে
       নিজ বয়স ভুলে ,
বুড়ো ছাগল মন দিয়েছে
       facial ঐ চুলে ।

দেখে এক সুপুরুষ
       কোট-বুট-টাই ,
ভাবল ছাগল, “ Eureka,
       এই look-টাই চাই ।

ছুরি-কাঁচি চালিয়ে শেষে
       self-obsessed মদন
দাড়ি রেখে হয়েছে এখন
       ফরাসী চাঁদবদন ।

বিজ্ঞাপনের যুগ এ যে
       ঠিকই বুঝেছে সেটা
ফেস পালটে facebook-এতে  
       ছবি, post-এর ঘটা ।

এত করেও ফলছে না ফল
       প্রেমিক-অজ রিক্ত!
Better হত ছাগল যদি
       আয়না দেখতে শিখত ।।