Sunday, March 18, 2012

যে কটা দিন তুমি ছিলে পাশে...

[আমার কাছের রঙিন মানুষ গুলোর প্রতি...]


Mixed feeling is like a mixed drink... totally confusing, still always gets you. 

নির্ঘুম গতরাত আবার সেটা প্রমাণ করলো । Street light এর আলোয় মৃদু আলোকিত সিলিং এর দিকে তাকিয়ে শেষ কটা স্বপ্নময় দিনের কোলাজ আঁকছিলাম । আশা-আশঙ্কায় ভরা সে চিত্রপটে তখন হরেক রঙের মেলা । 

তুমি ছিলে বলে দেবভূমি হিমালয় হলো আরো মহিমময়, স্রোতস্বিনী গঙ্গা হলো পবিত্রতর, প্রকৃতির পসরা হলো আগের চেয়ে আরো সুন্দর, অকিঞ্চিত্কর মুহুর্তগুলো গভীর তাত্পর্যপূর্ণ হয়ে স্মৃতিপটে স্থান পেল...শুধু তুমি সাথ দিলে, তাই । "আমার ভিতর বাহিরে অন্তর অন্তরে আছ তুমি..."   আমাদের এই আত্মীয়তা, বন্ধুত্ব, ভালবাসা আমি অনুভব করি, উপভোগ করি আমার সমস্ত সত্বায় । তোমার উপস্তিতিতে জীবনের পাওয়া না-পাওয়ার হিসেবটা ঠিক মেলাতে পারিনা । এত দিয়েছ আমায়... মূল্যায়ন তো অসম্ভব !! এ মনিহার কি সত্যিই আমায় সাজে?

"জয় করে তবু ভয় কেন তোর যায়না, হায় ভীরু প্রেম..."
প্রাপ্তিটা যখন জীবনের সাথে একাকার হয়ে যায়, তখন হারানোর দু:খটা বুকে বড় বাজে । আমাদের এই টান, এই সম্পর্ক তো আর দিন-মাস-বছরের বেড়াজালে আটকে নেই, তবু যেন ভরসা পাইনা তোমায় কাছছাড়া করতে । তুমি মনের আড়াল করলে সারাদিন আর মনটাকে খুঁজেই পাইনা...! আগলে রাখো আমায় চিরটাকাল... একি আমার অন্যায় প্রত্যাশা? হয়ত বলবে, কাছেই তো আছি, এত সুধু ভূগোলের পাতার দূরত্ব, আমাদের সম্পর্কে আঁচ ও লাগবে না । তবু শুধু সেই চিন্তাটাই বুকটাকে খালি করে দেবার সড়যন্ত্র বলে মনে হয় । সেখানে তখন তুমুল গোলযোগ... ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা.... 

জানিনা ভবিষ্যত আমাদের জন্য কি রেখেছে, তবু অতীত আর বর্তমান আমায় যা দিয়েছে, তাই এই কাঙ্গাল রাজার অমূল্য রতন... সে সম্পদে আমি যেন বঞ্চিত না হই এই শুধু প্রার্থনা!!  

"আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো... "