যাক, জীবনে অকাজ-কুকাজ-নাকাজের তালিকাটা আরেকটু লম্বা হল - বহু সাধ এবং কিঞ্চিৎ সাধনার ঠেলায় পড়ে আনুষ্ঠানিকভাবে এই "লেখালেখ-e" শুরু করলাম। বস্তুনিষ্ঠরা হয়তো বলবেন - কবিতা-টবিতা লেখা তো অলস আর আঁতেলদের একচেটিয়া। দুঃভাগ্যবশতঃ , এই খোলনলচের মধ্যে এ দুটি (বে)গুণ-ই অল্পমাত্রায় হলেও প্রকট - একেবারে মহাযোগ। তাই শেষ পর্যন্ত - "নাই কাজ তো খই ভাজ" ...
আশাকরি, সকলের সাহচর্য আমার ছন্নছাড়া চিন্তারাশির এই "প্রসব-বেদনা"-য় উপশম এনে দেবে :) :)
ঋণ-স্বীকার (নামকরণ) ঃ দেবমাল্য
'vonita' chere ebar kobita guli chhapa suru koro. chotpot.
ReplyDelete