Friday, December 10, 2010

সেদিন বসন্ত

 বসন্তের শুরুতে পড়ন্ত রোদ্দুরে,
সেদিন কোকিলের কুহুরব অনুরণিত হল
দখিনা বাতাসে।
আমি তখনও শীতে কুঁকড়ে ;
মনটাকে তেরচা করে ফেলে রাখতে
              ব্যস্ত ছিলাম...
সামনের ঐ শিউলি ঝরা গাছটার নিচে।


এমনই আরেকদিন
সূর্য ডুবে যাওয়ার পর
        একদিন গোধূলির হিমে কিরকম যেন
উদাসী হয়ে গিয়েছিলাম,
সারাক্ষণ মন খারাপ ছিল।
পাতাঝরা সেই হিমেল সন্ধ্যায়
নেহাতই খেয়ালবশতঃ জানলা খুলে দেখি;
কৃ্ষ্ণচূড়ার আগুন চুঁইয়ে পড়ছে
        কুহু ডাকের স্নিগ্ধ মদিরতায়।

1 comment:

  1. bah bes romantic 1 ta vab ache...uff onek din por bangla kobita porlam. chaliye jaa.

    ReplyDelete