Monday, January 10, 2011

আরেকটি প্রেমের গল্প


বিঃদ্রঃ  গতকাল আমার বন্ধুগোষ্ঠীর ছজন আনুষ্ঠানিকভাবে অর্ধ-অর্ধনারীশ্বর” (my translation for “in a relationship”) হয়েছেন। চারদিকে এত লাভ দেখে একটা প্রেমের কবিতা লেখার লোভ সামলাতে পারলাম না J



[একটি ঘেঁটে-যাওয়া প্রেমিকের দৃষ্টিকোণ থেকে লেখা ]

ধর্মতলার মেট্রোতে
সেই যে প্রথম আলাপ ,
ভাবলাম বুঝি শান্ত হল
শূণ্য বাহুর বিলাপ ।

ঠেসাঠেসি গাদাগাদি
জুলাইয়ের ওই গরমে ,
মিষ্টি মুখের দুষ্টু হাসি
মরিলাম মুই মরমে।

কালিঘাটে নামার সময়
ফুলকো গালে blush,
এপাশ-ওপাশ-ধপাশ হয়ে
ঢুকি শেষে গিয়ে class

বসতে গিয়ে চমকে উঠি
lub-dub যায় শোনা
যত বড় ঘর নয় এ যে
তার চেয়ে বড় ঘটনা।

আমার সেই পাতালকন্যা
first bench-এ বসে
ছুট্টে গিয়ে পাশটিতে তাই
বসলাম ঠেসেঠুসে।

বাঁকা হেসে বলেন teacher
সন্দিহান চোখে,
তুমি তো দেখি হার মানাবে
রামের সুমতিকে!!

সেই যে তুমি pen চাইলে
দিলটা দিলাম আমি
বকম বকম পায়রাগুলো
ফরসা গালে হামি।

তারপর সেই কত-শত প্রেম
হিসাব রাখিনি কেউ,
single হল relationship
অভিবাদনের ঢেউ।

একটানা কারো সুখের দিনে
bore হন ভগবান
খেলার ছলে tune করেন
জীবন পাল্টান।

তোমার বায়না ন্যাঁকা লাগে আজ
আমার plan বেকার -
সময়-কাটানো সঙ্গী মোদের
শুধু chinese checker

সারারাত যত মোবাইল fight
বিকেল বেলায় দেখা,
দিনের শেষে ঘরে ফিরে দেখি
মানিব্যাগটা ফাঁকা।

ছিলাম আমি বোকা
তাই কি দিলে ছ্যাঁকা ?
তেমন কিছুই হয়নি আমার
লাগছে শুধু একা।

তুমি আমায় ভাঁওতা দিলে
আমি দিলাম আড়ি
ঠিক করেছি প্রমাণস্বরূপ
কাটবো না আর দাড়ি।

retro look-এর জয়গান খুব
আঁতেল চূড়ামণি ,
গরম মতো নরম মেয়ে
বলছে মোরে “ honey”

তোমার আমার অনন্ত প্রেম
শুকিয়ে এখন বাসি,
নতুন আরেক ভালবাসা-গেম
করছে আসি আসি।

8 comments:

  1. Amar eta uttal legeche!!! Linegulo kichu baniyechis! (Gorom moto norom meye, mishti mukhe dushtu hashi :P) Tui ebar theke oi kothin aar gombhir kobita (jegulo porte amar daat bhenge jay) chere erom kobita lekh plz (jate ami bujhte pari aar comment korte pari :) )

    ReplyDelete
  2. Tomar buker gondho shunke
    Amar mukhe retro look...

    ReplyDelete
  3. aribbaass!!! amar pore uttaaal laglo :D

    ReplyDelete
  4. @sentu, tothakothito "kothin ar gombhir kobita" gulo lekha mne hy ektu sohoj ar tai bodhoy ami likhte besi pochondo kori :P. Tobe ichhe holei erom o likhbo :)

    @Mr. ,
    Snan er tan to cholei geche
    Park avenue dichhe sukh... :D

    ReplyDelete
  5. bhai oi line tai best...

    " ঠিক করেছি প্রমাণস্বরূপ
    কাটবো না আর দাড়ি "

    jata jata....byapok legeche...erom aro kichu nama...great..!!

    ReplyDelete
  6. huha hoyechhey ei na holey satty
    eita porey aami ekta kothai bolbo
    "ke beshi faazil kobi a kobita"!

    ReplyDelete
  7. bepok hyeche!!!d writng style n evrythng.........it's 222 gud!erom ro likhish...it's simply "DARUN" :)

    ReplyDelete