Monday, August 18, 2014

একটা দলছুট রাত্রি কিভাবে যেন
আমার উদাসীনতায় আচমকা ভিড়েছে!
নীচুস্বরে গভীরতম কান্নার শব্দ,
আমার নিস্পৃহ সত্তায় কিছু একটা ওলট পালট করেছে
তার নাকি যাবার জায়গা নেই!
অথচ আমি  যে জেনে এসেছি,
লাল-নীলের শহরে রজনীরা ত্রস্ত বেড়ায় -
বল্গাহীণ কামনার অত্যুজ্জ্বল ফানুসে
কী করে জানি একখানা জল-জ্যান্ত রাত্রি
আমার বিরাণ বুকে ঠাঁই নিতে চাইছে
বোঝাই কী করে ছন্নছাড়া মনে
সেই কবেকার থেকে কেবল থোকা থোকা
নিজস্ব অন্ধকারের উত্তুঙ্গ মচ্ছব!
ও নিশিরাত ,
ফিরে যাও তোমার আলো-ছায়া বসতিতে,
সুঊচ্চ অহংকারে
এখানে জিরোতে চেয়ো না
আমাকে আমার একাকিত্যে থাকতে দাও
ছিঁড়ে দাও বাঁধনের যত হাতছানি
এখন বুক ভাঙ্গার দুঃখ গিলি নিত্য রাত!


No comments:

Post a Comment