
- "আজ
মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার
সাথে..."
- বাব্বা,
ঘরকুনো লোক কি আমাজন
অভিযানে বেরোবে নাকি !
- প্রেমে
পড়া আর জলে পড়া
ওই একই বুঝলি - প্রাণ
যায়-যায়...
- কিন্তু
তুই তো সাত ঘাটের
জল খেয়েছিস - যাকে বলে দক্ষ
সাঁতারু।
- [দীর্ঘশ্বাস
ছেড়ে] নাহ রে, তাও
হয় কুমিরে টানবে নয় নিউমোনিয়ায় , উপায়ন্তর
দেখিনা। আচ্ছা, এই প্রেমে-টেমে
পড়লে মানুষ কিরম জড়িয়ে পড়ে
কেন বলতো ?
- ভালো
প্রশ্ন। জনৈক প্রেমতত্ববিদ বলেছেন,
আদি- অকৃত্রিম চাহিদা আর ভয় একসাথে
ঘোঁট পাকানোর নামই হলো প্রেম।
তখন মনে হয় - ইউরেকা,
এই তো আমার সব
সমস্যার সমাধান। সুতরাং, জালে জড়াও আর
জ্বালা বাড়াও ...
- বাট
দ্যাটস নট প্রাকটিক্যাল- জ্ঞানপাপীর
মতো কাজ নয় ?
- ঠিকই
তো, একদম তাই। কিন্তু
ওই বিশ্বাসে মিলায় প্রেম , মস্তিষ্কে অন্ধকার - ইটস লাইক এ
প্লেসান্ট ডিসিস।
- তো
এ রোগের ওষুধ হয় ?
- হ্যাঁ,
হয় তো।
- কি
শুনি ?
- বিয়ে, অফ কোর্স!
- হাহাহা,
তাই বুঝি !
- একদম
বাস্তবের মুখোমুখি, যেন দিন-রাত
অন্য মানুষটার সত্যি-- মিথ্যের লাইভ টেলিকাস্ট - বিগ
বসের ঘরে লুকোনো স্পাইক্যাম।
তখন বুঝবে তিনি বিপদতারিনী না
সুখহরণী ... হাহাহা!
- মোহ
যায় ভেঙে -
- নো
জাল, নো জ্বালা -
- আন্ড
দে লিভ হ্যাপিলি এভার
আফটার ...
- ওয়েল
মাই ডিয়ার ওয়াটসন, কন্ডিশনস এপলাই !
No comments:
Post a Comment