- বলছি
যে সুরাপাত্র কে একটু খ্যামা
দিলে ভালো হয় না
কি ! ইস, পুরো ঘরটা
ধোঁয়া হয়ে গেছে...
- এক
টুকরো খাঁটি ভালবাসার আশ্বাস পেলে
হৃদয়টাকে
দীর্ঘ্য মেয়াদী বন্ধক দেবো,
নীল
খামে মোড়া একটা প্রেমের পত্র
পেলেই
সদ্য
ধরানো সিগারেটটাকে ছুড়ে ফেলে দেবো।
- পারিনা!
দেবদাসের শরীরে রবির আবির্ভাব
-
- কিন্তু সেই যে পারোর অভাব ..
- চন্দ্রমুখীর তো ছড়াছড়ি!
- এই তো গোড়ায় গলদ...তুমিও করলে প্রিযে । পারোর প্রেম না থাকলে দেবদাস ওই চুল্লু খাওয়া লম্পট আর চন্দ্রমুখীর জীবনটা বাইজি-ঘরেই শেষ...এই শর্মার তো ফান্ডামেন্টাল ইন্গ্রেদিয়েন্ট টাই মিসিং ! পারো, পারো করে বোতল শেষ হয়েযায় , দেবদাস হওয়া আর হলো না।
- উফ সত্যি ! এত কথা নিজেই ভাব নাকি কোনো চন্দ্রমুখী অ্যাসিস্ট্যান্ট আছে! যা প্রাণ চায় করোগে যাও...
- আচ্ছা বাবা...শ্রীমতি ভয়ঙ্করী হয়ে ওঠার আগেই পান-কার্যে ইতি। এই, একটু ঝুরিভাজা দিয়ে মুড়ি মেখে দাও না, বড্ড খিদে পেয়েছে মাইরি, পারোর দিব্যি !
- যত্তসব নাটক !
No comments:
Post a Comment